ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:৫৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৫৮৭টি শূন্য পদ রয়েছে : ইসমাত আরা

আপডেট: ০২:১৪ পিএম, ১ জুন ২০১৫ সোমবার

news_imgস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শূন্য পদের মোট সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৮৭টি। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরো বলেন এসব শূন্য পদের মধ্যে ১ম শ্রেণির ৪৪ হাজার ৪৫২টি, ২য় শ্রেণির ৪১ হাজার ৩২৬টি, ৩য় শ্রেণির ১ লাখ ২১ হাজার ৪৩৮টি এবং ৪র্থ শ্রেণির ৬৯ হাজার ২৮১টি পদ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসমূহে শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন দপ্তর-সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১ম ও ২য় শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ করা হয়। ৩য় ও ৪র্থ শ্রেণির পদে সংশ্লিষ্ট বিভাগ-সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হয়। সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের অপর এক প্রশ্নের জবাবে ইসমাত আরা সাদেক বলেন, কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য ২০১৪-১৫ অর্থবছরে ২ হাজার ১৯৫ জন কর্মকর্তাকে দেশের অভ্যন্তরে এবং ২ হাজার ২৭৪ জন কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও উচ্চ শিক্ষার জন্য ১ হাজার ৫০৬ জন কর্মকর্তাকে বিদেশে পাঠানো হয়েছে। ০১.০৬.২০১৫