ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১:৩২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিমানের মানসম্মত যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন বিমানগুলোর সুরক্ষা ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যাত্রীদের যতো সেবা দিতে পারবো, ততো দেশ উন্নত হবে। উন্নত দেশের বিমানবহরের মতো নিজেদের বিমানগুলোর মান রাখার চেষ্টা করছি।

রবিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অত্যাধুনিক উড়োজাহাজ শ্বেতবলাকা ও আকাশতরী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিমান, বিমানবন্দরগুলোর আধুনিকায়ন ও সেবার মান নিয়ে সরকার নানা সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিমান শুধু বাংলাদেশের না, এটি সারাবিশ্বে বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করে। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগে এসব বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য উন্নতির অনেক সুযোগ রয়েছে। দেশের অভ্যন্তরের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা হজযাত্রীদের উন্নত সেবা দিতে পারছি। হজযাত্রীদের বিদেশি বিমান ভাড়া করতে হয় না।

শেখ হাসিনা বলেন, আমাদের এখন মোট ২১টি বিমান রয়েছে। এগুলোর সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। এগুলো শুধু যে আমাদের যাত্রী সেবা দিয়ে থাকে, তা না। বৈদেশিক পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নতুন কেনা তিনটি ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজের মধ্যে গত ৫ মার্চ ‘শ্বেতবলাকা’, ২৪ ফেব্রুয়ারি ‘আকাশতরী’ ও গত বছরের ২৭ ডিসেম্বর ‘ধ্রুবতারা’ দেশে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি ড্যাশেরই নামকরণ করেন। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস উড়োজাহাজগুলো তৈরি করেছে। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জি টু জি ভিত্তিতে এগুলো কেনা হয়। ৭৪ আসন বিশিষ্ট প্রতিটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। বর্তমানে বিমান বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ২১ এ। এর মধ্যে ৪ বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪ বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ এবং ৫টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ রয়েছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়