বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন কানিজ দম্পতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৮ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিয়ের আনন্দঘন মুহূর্তেও প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবদম্পতি। কপালে চন্দন আর গায়ে বিয়ের সাজ থাকলেও হাতে ছিল প্রিয় সহযোদ্ধা হত্যার বিচারের দাবি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিয়ের মঞ্চেই প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি কুররাতুল আইন কানিজ ও তার স্বামী সুজন বিশ্বাস।
সোমবার (৫ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বর ও কনে তাদের হাতে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কনে কুররাতুল আইন কানিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত।
বিয়েতে আগত অতিথিরা জানান, নবদম্পতির এই উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। উৎসবের আয়োজনে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক প্রতিবাদের এমন দৃষ্টান্ত তাদের মুগ্ধ করেছে।
প্রতিবাদ প্রসঙ্গে ভিপি কানিজ বলেন, ‘হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।’
বর সুজন বিশ্বাস বলেন, ‘আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই– এটাই আমাদের স্পষ্ট অবস্থান।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











