বিরোধী দলীয় নেতা রওশন, এরশাদের আসনে প্রার্থী ছেলে সাদ
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
রওশন এরশাদ (পুরোনো ছবি)
উপনেতা কে হবেন সেই সিদ্ধান্ত অপেক্ষমান রেখেই সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে বেছে নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘পার্টির চেয়ারম্যান জিএম কাদের রওশনকে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন।’
সভায় উপস্থিত জাতীয় পার্টির ২৫ জন সদস্য রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা বানানোর ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছেন।
‘আর জিএম কাদের পার্টির চেয়ারম্যানের বিভিন্ন দায়িত্ব-কর্তব্য পালন করবেন,’ যোগ করেন মহাসচিব রাঙ্গা।
শনিবার রাতের বৈঠক প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘রাতে রাজধানীর একটি হোটেলে বৈঠকে বসা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় যে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হবেন এবং জিএম কাদের পার্টির চেয়ারম্যান হবেন।’
‘তবে অন্যান্য পদগুলো দলীয় কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে,’ যোগ করেন তিনি।
রংপুর-৩ আসনের আসন্ন উপ-নির্বাচন প্রসঙ্গে জাপা মহসচিব বলেন, এ ব্যাপারে সব দায়িত্ব জিএম কাদেরকে দেয়া হয়েছে এবং তিনি এরশাদ পুত্র রাহঘির আল ওরফে সাদ এরশাদকে বেছে নিয়েছেন।
এক প্রশ্নের জবাবে রাঙ্গা জানান, বিরোধী দলীয় উপনেতা হিসেবে বেছে নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ‘তবে দলের মতপার্থক্য দূর হয়েছে’ বলে দাবি করেন তিনি।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


