ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৪:৩৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

বিশিষ্ট নারীনেত্রী বুলা আহমেদ মারা গেছেন

বিশিষ্ট নারীনেত্রী ও মানবাধিকার কর্মী বুলা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ রোববার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়।  তিনি জানান, বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন।

বুলা আহমেদের মৃত্যু শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বুলা আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।