বিশ্ব ইজতেমা: মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য গত রাত ১২টার পর রাজধানীর আব্দুল্লাহপুর-ভোগড়া বাইপাস, আশুলিয়া ও কামারপাড়া পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
তিনি বলেছেন, ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু আমরা রবিবার (১৪ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখবো।’
শনিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে (শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার জানান, কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।
মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘ইজতেমা মাঠে যারা শুরা সদস্য আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। চেষ্টা করছি যেন রবিবার বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হয়। সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে জিএমপিসহ পুলিশের অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।’
এদিকে ইজতেমাকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী। মোতায়েন আছেন ১০ হাজারের বেশি সদস্য। ময়দানজুড়ে রয়েছে, ৩০০ ক্লোজ সার্কিট ক্যামেরা।আগামীকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছ। এর আগে হেদায়েতি বয়ান হবে।
পরে বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ২০ জানুয়ারি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






