ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৫৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আপডেট: ০৯:২৯ এএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

image_243934.2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিশ্ব জনসংখ্যা দিবস আজ। ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১১ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব জনসংখ্যা দিবস।’ অন্যান্য দেশের মত নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির মূল অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য রাখবেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারীদের মধ্যে জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। সেই সঙ্গে পরিবার পরিকল্পনা, জনসংখ্যা, মা ও শিশু স্বাস্থ্য এবং বাল্যবিবাহ, কিশোরীর স্বাস্থ্য সেবা বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে রেডিও এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার, পরিবার পরিকল্পনা অধিদফতর থেকে স্মরণিকা, লিফলেট, পোস্টার ও বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ১১.০৭.২০১৫