বিশ্ব নারী দিবসে কবিতা ‘নারী’
কানিজ কাদীর | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
নারী তুমিই মানুষ, তুমিই তো নারী,
তুমি যে মা।।
কি শোভমান তোমার দেহবল্লরী
হাতে চুড়ি, কপালে টিপ,
শাড়িতে কত অপরুপা, স্নিগ্ধ তুমি।
এলোচুল কিংবা কবরীতে গোলাপে
কি মোহনীয় হয়ে ওঠ তুমি।
তোমার হাতের স্পর্শে-
সবকিছু হয় সুন্দর,
যেন বাগানে ফোঁটে ফুল।
আলোয় হয় যেন স্বর্গপুরী।
তোমার হৃদয়ের ছোঁয়ায়
সবকিছু যেন হেসে ওঠে।
তুমি হয়ে যাও-
মা, বোন, কন্যা, স্ত্রী।
মা, তোমার তুলনা তো তুমিই,
তুমি আছ বলেই পৃথিবীটা সুন্দর।
তোমার মধুর ছোঁয়া দেয় সব ভুলিয়ে
তোমার শ্রম দেয় কাজের প্রেরণা।।
বোন সে তো রক্তেরই টান,
কখনও অভিভাবিকা, কখনও বন্ধু,
আর কন্যা-
সে যে সবার স্নেহের ধন।
আর স্ত্রী, কোন স্বর্গীয় বন্ধন যেন
রক্তের বাঁধনের চেয়েও শক্ত হয়ে যায়।
প্রতিটি দিনই তুমি সুখ ও দুঃখের সাথী।
এমনিভাবেই নারী তুমি অনন্যা
যুগে যুগে তুমি এসেছ কত রুপে।
তুমি গৃহিণী, তুমি সাহিত্যিক, তুমি চিকিৎসক,
তুমি শিক্ষিকা, তুমি ইঞ্জিনিয়ার, তুমি সৈনিক,
তুমি পাইলট, তুমি শিল্পী, শ্রমিক, বুয়া,
আরও কত না রুপে।।
নারী, তোমার কোমল স্নেহময়ী রুপেই তুমি সুন্দর।
তোমার চোখের জল আর দেখতে চাই না।
নারী তোমার চলার পথে আসবে
তিক্ত কথার বাণ, কত বাধাঁ।
কিন্তু তবু তুমি থাকবে-
দৃঢ় অঙ্গীকারে বদ্ধ-
থাকবে সামনে এগিয়ে চলার শপথ।
যা কিছু সুন্দর তাই দিয়েই তুমি করবে
আগামী বিশ্ব জয়।
নারী তোমাকে জয় করতেই হবে।
নারী তুমি শুধু পেতে চেয়ো না
দিতেও জেনো।
মনে রেখো অধিকার পেতে হলে
কিছু দিতেও হয়।
তোমার জন্য কোনাে পরিবার
যেন না হয় ধ্বংস।
কোনো পুরুষ যেন না হয়
হাত-পা বাঁধা।
আর আমরা দেখতে চাই না,
বৃদ্ধা মার পরিতাপ, ধুঁকে ধুঁকে মরা।
আর আমরা দেখতে চাই না,
বোনের নির্যাতিত মুখ, গৃহবধূর লাশ,
আর শুনতে চাই না স্ত্রীর করুণ আর্তি।
একটি দিনই কেন নারী দিবস?
নারীর দিবস তো প্রতিটি দিনই।
প্রতিটি দিনই নারী তুমি থাকো
সহমর্মিতায়, সহযোগিতায়, শ্রদ্ধায়, ভালোবাসায়,
এই হউক আমাদের সবারই অভিপ্রায়।
লেখক পরিচিতি: কানিজ কাদীর
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন



