বিশ্ব ফুটবল : পাঁচ নারী রেফারি
নিউজ ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার
বিশ্বব্যাপী নারীরা ফুটবল খেলেন সে তো পুরনো গল্প। এবার ১০ সেপ্টেম্বর নতুন এক ইতিহাস গড়লো জার্মান ফুটবল। প্রথমবারের মতো বুন্ডেসলিগায় পুরুষদের এক ম্যাচ পরিচালনা করলেন নারী রেফারি বিবিয়ানা স্টাইনহাউস৷ বিশ্ব ফুটবলে এমন কৃতিত্ব আছে আর মাত্র চারজনের৷ জেনে নিন বিশ্বফুটবলে এই পাঁচ তারকা নারীর অবদানের কথা।
বিবিয়ানা স্টাইনহাউস (জার্মানি) : বিবিয়ানা আসলে ছিলেন একজন ফুটবলার৷ একসময় হয়ে গেলেন রেফারি৷ রেফারি হিসেবে তার কৃতিত্বের স্মারক ছয়টি জাতীয় পুরস্কার। অবাক ব্যাপার, ছয়-ছয়বার জার্মানির সেরা রেফারি হয়েছেন তিনি। তবে এতদিন শুধু ৮০টি দ্বিতীয় বিভাগ লিগ ম্যাচেই রেফারির ভূমিকায় দেখা গেছে তাকে৷ গত ১০ সেপ্টেম্বর হ্যার্থা বার্লিন বনাম ভ্যেরডার ব্রেমেন ম্যাচের মাধ্যমে প্রথম নারী রেফারি হিসেবে বুন্ডেসলিগায়ও অভিষেক হয়ে গেল তার৷
নিকোল পেটিগনাট (সুইজারল্যান্ড) : সুইজারল্যান্ডের এই সাবেক রেফারির কৃতিত্বটা অনন্য রকম। নারী হয়েও উয়েফা কাপে পুরুষদের ম্যাচ পরিচালনা করার প্রথম নজির গড়েন তিনি ২০০৩ সালে৷ এছাড়া সুইস সুপার লিগ এবং অস্ট্রিয়ান বুন্ডেসলিগাতেও রেফারির ভূমিকায় অনেকবার দেখা গেছে তাকে৷
গ্লাডিস লেংওয়ে (জাম্বিয়া) : আফ্রিকার জাম্বিয়ায় পুরুষদের পেশাদার ফুটবল লিগ ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি গ্লাডিস লেংওয়ে৷ নারীদের বিশ্বকাপসহ অনেক আন্তর্জাতিক ম্যাচেও রেফারির ভূমিকায় দেখা গেছে তাকে৷
ক্লাউডিয়া উমপিয়েরেজ (উরুগুয়ে) : উরুগুয়ের হয়ে খেলেছেন দীর্ঘদিন৷ তবে এখন রেফারির ভূমিকায় দেখা যায় তাকে৷ উরুগুয়েতে পুরুষদের ফুটবল লিগের প্রথম নারী রেফারি তিনি৷
কাটেরিনা মনজুল (ইউক্রেন) : গত ১৩ বছরে দেশে-বিদেশে অনেক ম্যাচ পরিচালনা করেছেন তিনি৷ ইউক্রেনে পুরুষদের ম্যাচ পরিচালনা করা প্রথম নারী রেফারি কাটেরিনা মোনজুল৷
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











