বিশ্ব মেডিটেশন দিবস পালনে কোয়ান্টামের মাসব্যাপী আয়োজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২১ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
শনিবার ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। এবারের প্রতিপাদ্য- ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দিবসটি পালনে মাসব্যাপী আয়োজন রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের।
সংগঠনটি থেকে জানানো হয়, সুস্থ দেহের জন্যে যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনি মনের সার্বিক সুস্থতার জন্যে প্রয়োজন নিয়মিত মেডিটেশন চর্চার। অর্থাৎ নিয়মিত মেডিটেশন মনকে রাগ ক্ষোভ ঘৃণা হতাশা বিষণ্ণতা দুঃখসহ সব রকম মানসিক চাপ বা স্ট্রেস থেকে মুক্ত রাখে। ফলে একজন মানুষ সুস্থ ও ভালো মানুষ হওয়ার পথে এগিয়ে যায় সহজেই। আর অসংখ্য ভালো মানুষ নিয়েই তো একটি ভালো দেশ।
সংগঠনটির নেতারা মনে করেন, মেডিটেশন হচ্ছে সেই কৌশল বা প্রক্রিয়া; যা এ দেশের ঐতিহ্যের সাথে মিশে আছে হাজার বছর ধরে। সর্বস্তরে এ চর্চা আবারো ছড়িয়ে গেলে মানুষের ভেতরের ভালো সত্ত্বাটি অধিক সক্রিয় হয়ে উঠবে। জগতে ভালোর ভাগই বেশি। আর প্রত্যেক মানুষের ভেতর ভালো সত্ত্বাটির অংশই বেশি থাকে। কিন্তু পারিপার্শ্বিক নানা চাপে অনেক সময় মন্দ সত্ত্বাটি অধিক শক্তিমান হয়ে ভালো সত্ত্বাকে চেপে ধরে। মেডিটেশন তখন সেই ভালো সত্ত্বাটিকে বাঁচিয়ে তোলে।
২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে দিনটি। দিবসটি পালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী এ সংগঠন। দিবসটি উপলক্ষে মাসব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্যে রচনা, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতার।
কোয়ান্টাম মেথড গত তিন দশক ধরে বাংলা ভাষায় সবচেয়ে প্রচলিত মেডিটেশন পদ্ধতি। সরাসরি এবং অ্যাপ, বই, উন্মুক্ত ফ্রি প্রোগ্রাম ও কাউন্সিলিংয়ের মাধ্যমে চার দিনের মেডিটেশন কোর্স সম্পন্ন করেছে লক্ষাধিক মানুষ। ২০২১ সালে কোয়ান্টাম উদ্যোগ নেয় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনের।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


