বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল অস্ট্রেলিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসকে খুব সহজেই উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৯ রানের পাহাড়সম স্কোর গড়ে তারা। বিশাল রানের জবাবে স্রেফ উড়ে গেল নেদারল্যান্ডস। মাত্র ৯০ রানে অলআউট হয়ে হার দেখতে হয় রেকর্ড ৩০৯ রানে। বিশ্বকাপে রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার।
ডাচদের রেকর্ড রানে হারিয়ে অস্ট্রেলিয়া ভাঙল নিজেদের রেকর্ডই। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়েছিল দলটি। রানের ব্যবধানে এতদিন সেটিই ছিল সবচেয়ে বড় ব্যবধানে জয়।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে মাত্র ২১ ওভারেই ৯০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। অজিদের হয়ে সবচেয়ে সফল বোলার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া গ্লেন ম্যাক্সওয়েল হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।
এর আগে, ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রানের পাহাড়সম স্কোর গড়ে অস্ট্রেলিয়া। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। চতুর্থ ওভারেই মার্শকে হারায় দলটি। তবে এরপর দুর্দান্ত এক জুটি গড়েন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দ্বিতীয় উইকেটে আসে ১৩২ রান। ১৬০ রানের মাথায় ৭১ রান করে ফেরেন স্মিথ।
এরপর মারনাস লাবুশেনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন ওয়ার্নার। ২৪৪ রানের মাথায় ৬২ রান করে বিদায় নেন লাবুশেন। এরপর খানিক ছন্দপতন। ২৬৭ রানের মধ্যে ফেরেন জশ ইংলিশ ও ডেভিড ওয়ার্নার। তবে তার আগেই ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
ছয়ে নামা ম্যাক্সওয়েল শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ২৯০ রানের মাথায় মাঝখানে গ্রিন ফিরলেও আরেক পাশে অধিনায়ক কামিন্সকে নিয়ে আগ্রাসন চালাতে থাকেন ম্যাক্সওয়েল। ৪০ বলে তুলে নেন সেঞ্চুরি। এই বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করা মার্করামকে ছাড়িয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত ১০৬ রান করে থামেন ম্যাক্সওয়েল। ৪৪ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ৮টি ছক্কা মারেন। শেষ পর্যন্ত ৩৯৯ রান তোলে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ঝড় বইয়ে দেয় ডাচ বোলার বাস ডি লিডের ওপর দিয়ে। ১০ ওভারে রেকর্ড ১১৫ রান দেন তিনি। ৭৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ডাচদের সবচেয়ে সফল বোলার লোগান ভ্যান বিক।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






