বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়াকে ৫১ কোটি টাকার পুরস্কার!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
আইসিসি মহিলা বিশ্বকাপে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার পর নারী ক্রিকেট দলের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার জন্য ঘোষণা করা হয়েছে ৫১ কোটি টাকার নগদ পুরস্কার। শুধু খেলোয়াড় নয়, দলের কোচ এবং সাপোর্ট স্টাফরাও এই পুরস্কারের অংশীদার হবেন।
দেবজিৎ সইকিয়া আরও জানান, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বে মেয়েদের ক্রিকেটে একের পর এক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
তার কথায়, জয় শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই মেয়েদের ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পুরুষ ক্রিকেটার আর নারী ক্রিকেটারদের মধ্যে যে পার্থক্য ছিল, সেই বেতন সমতার বিষয়টি সমাধান করা হয়েছে। গত মাসেই জয় শাহ মেয়েদের পুরস্কারমূল্য ৩০০ শতাংশ বৃদ্ধি করেছেন। আগে যেখানে পুরস্কারমূল্য ছিল ২.৮৮ মিলিয়ন ডলার, এখন তা বেড়ে হয়েছে ১৪ মিলিয়ন ডলার। এই পদক্ষেপ মেয়েদের ক্রিকেটে এক নতুন গতি এনে দিয়েছে।
সইকিয়া আরও বলেন, ১৯৮৩ সালে কপিল দেবের হাতে প্রথম বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে যেমন এক নতুন যুগের সূচনা হয়েছিল, তেমনি আজ হারমানপ্রীত কৌরদের জয় সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল। তারা শুধু ট্রফি জেতেননি, জয় করেছেন গোটা দেশের মন। তাদের এই জয় আগামী প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুরস্কার টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যের কাছে শুধু আর্থিক পুরস্কার নয়, বরং তাদের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি। নারী ক্রিকেটের উত্থানে এই জয় নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ২৪৬ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারতীয় নারী দল। ঝুলন গোস্বামী, মিতালী রাজরা যা পারেননি, রবিবার সেটাই করে দেখালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মারা। নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারীদের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







