বিশ্বকাপ ২০১৮ : রুশ নারীদের নিয়ে নেতিবাচক প্রচার!
বিবিসি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৮ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
রুশ নারীদের সম্পর্কে অবমাননামূলক প্রচারণার অভিযোগ উঠেছে দেশটির গণমাধ্যমের বিরুদ্ধে। ফাস্ট ফুড চেইন বার্গার কিং`য়ের রাশিয়ান বিভাগ রুশ নারীদের পুরষ্কার দেয়ার একটি বিজ্ঞপ্তি দিয়ে আবার সেটির জন্য ক্ষমা প্রার্থনাও করেছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছিল কোনো রাশিয়ান নারী বিশ্বকাপে খেলা কোনো খেলোয়াড়ের মাধ্যমে গর্ভবতী হতে পারলে তাকে ৩০ লাখ রুবল (৩৬ হাজার পাউন্ড; ৪৭ হাজার ডলার) ও সারাজীবনের জন্য বিনামূল্যে হুপার বার্গার দেয়া হবে।
বিজ্ঞাপনটিতে বলা হয়, "যে নারী ফুটবলারের জিন শরীরে বহন করবে, সে রাশিয়ান দলের ভবিষ্যত প্রজন্মের সাফল্যের প্রবর্তক হবে।"
এ বিজ্ঞাপন দেয়ার পর রাশিয়ায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়। বার্গার কিং বাধ্য হয় বিজ্ঞাপণটি সরিয়ে নিতে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি নারীবাদী সংস্থা মন্তব্য করে যে, "আমাদের সমাজে নারীদের অবস্থানের প্রতিফলন এই বিজ্ঞাপন।"
বিজ্ঞাপন ও মিডিয়ায় রুশ নারীদের যৌন শিকারী হিসেবে উপস্থাপন করা হয়। ক্রেমলিন সমর্থিত গণমাধ্যমের লেখায় রুশ নারীরা কিভাবে `বিদেশীদের প্রলোভন` দেখাতে পারেন তা বিশেষভাবে চিত্রায়ন করা হয়।
রুশ নারীরা কীভাবে বিদেশীদের প্রলুব্ধ করতে পারেন তা নিয়ে ব্যাপক বিশ্লেষণও করা হয় বিভিন্ন পত্রপত্রিকায় ।
রাশিয়ার লিঙ্গ বৈষম্য : এই ধারার আলোচনা কিন্তু কমিউনিস্ট পরবর্তী রাশিয়ায় খুব একটা নতুন নয়। নারীবাদী মতবাদ রাশিয়ায় খুব একটা শোন যায় না। লিঙ্গ বৈষম্য নিয়ে রাশিয়ান টিভির অনুষ্ঠানগুলো গতানুগতিকের বাইরে খুব একটা সরব নয়।
এমনকি কোনো অনুষ্ঠান যদি নারীবাদ বিষয়ে একটু সোচ্চারও হয়, সেটিকে রাশিয়ান ঐতিহ্যের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র বলে সমালোচনা করা হয়। এতকিছুর পরও এসবের বিরুদ্ধে রুশ নারীদের পক্ষ থেকে খুব একটা প্রতিবাদ দেখা যায় না।
নারী অধিকার কর্মী অ্যালিওনা পোপোভা বিবিসিকে বলেন যে রুশ নারীদের মধ্যে দৃঢ়তার অভাব রয়েছে।তিনি বলেন, "পুরুষরা যখন নারীকে দেহসর্বস্ব উপাধি দেয়, যৌন হয়রানির পক্ষে অজুহাত খোঁজে আর পারিবারিক সহিংসতার জন্যও নারীকেই দোষারোপ করে, তখন নারীরাও বিশ্বাস করা শুরু করে যে সেগুলোই আসলে সত্যি এবং এটিই নিয়ম।"
মিজ পোপোভা সাম্প্রতিক এক যৌন হয়রানির ঘটনার উদাহরণ দেন, যেটিতে রুশ সাংসদ লিওনিড স্লাটস্কি জড়িত ছিলেন।
মি. স্লাটস্কির নামে একাধিক সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ আনেন। তার বিরুদ্ধে জনরোষ তৈরি হলেও সংসদের নৈতিকতা সংশ্লিষ্ট কমিশনের তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি স্ব-পদে বহাল থাকেন।
অ্যালিওনা পোপোভা অভিযোগ করেন যে রাশিয়ার আইন `রুশ নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখার` ব্যাপারে অনুপ্রাণিত করে বিদেশীদের।
যৌন হয়রানি সংক্রান্ত কোনো আইন এই মুহুর্তে রাশিয়ায় কার্যকর নেই। তবে স্লাটস্কি কেলেঙ্কারির পর এই বিষয়ে আইন করার প্রস্তাব করা হয়েছে।
মিজ পোপোভা বলেন, "রাশিয়ার গণমাধ্যম নারীদের সম্পর্কে ভুল ধারণা দেয়ার জন্য মুখিয়ে থাকে। মানুষের কাছে নারীদের নতুন ভাবমূর্তি তৈরি করার জন্য লড়তে হবে আমাদের।"
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











