বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানা কত টাকার মালিক
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মেয়েদের আইসিসি র্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ তিন ব্যাটারের একজন। নিজেকে শুধু তারকা হিসেবেই প্রতিষ্ঠা করেননি, হয়ে উঠেছেন ব্র্যান্ড। কিন্তু স্মৃতি মান্ধানার একটা আক্ষেপ রয়ে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করে ফেললেও বিশ্বকাপ ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ।
এর আগে একাধিকবার তীরে এসে তরি ডুবেছে ভারতের। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। নাবি মুম্বাইয়ে গত রোববারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এর মধ্য দিয়ে মান্ধানারও বর্ণাঢ্য ক্যারিয়ার পূর্ণতা পেয়েছে। ২৯ বছর বয়সী এই ব্যাটার শিগগিরই সংসারজীবনও শুরু করতে যাচ্ছেন। বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকে এ মাসেই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
মান্ধানার ব্যক্তিগত জীবন তো বটেই, তাঁর সম্পদের পরিমাণ-আয় নিয়েও ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহল আছে। সেই কৌতূহল মেটানোর চেষ্টা করা যাক—
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইকোনমিক টাইমস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, জি নিউজসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্মৃতি মান্ধানার সম্পদের পরিমাণ ৩৪ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৪৬ কোটি ৭৩ কোটি টাকার বেশি।
তাঁর আয়ের বড় একটা অংশ আসে ক্রিকেট, বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ও ব্যক্তিগত ব্যবসা থেকে। ভারতের হয়ে এখনো খেলছেন—এমন নারী ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী।
ম্যাচ ফি
ভারত জাতীয় নারী দলের ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পান। সেই অনুযায়ী, মান্ধানা প্রতিটি টেস্টে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি পেয়ে থাকেন।
কেন্দ্রীয় চুক্তি
ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরি ‘এ’-এর অন্তর্ভুক্ত মান্ধানা। চুক্তি অনুযায়ী তিনি বোর্ড থেকে বছরে পান ৫০ লাখ রুপি।
ডব্লুপিএল থেকে আয়
উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) মেয়েদের আইপিএল নামেও পরিচিত। এই টুর্নামেন্টে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে। ২০২৩ সালে ডব্লুপিএলের প্রথম মৌসুমের আগে তাঁকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে কেনে বেঙ্গালুরু, যা তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী ক্রিকেটারদের একজন করে তোলে। ২০২৬ মৌসুমের জন্যও ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে ধরে রেখেছে।
ব্র্যান্ডের প্রচার থেকে আয়
হুন্দাই, হিরো মোটোকর্প, রেড বুল, গার্নিয়ার, নাইকি, মাস্টারকার্ড, হ্যাভেলস, র্যাংলার, গালফ অয়েল, বাটা, হার্বালাইফ, পিএনবি মেটলাইফ, রেক্সোনা ইত্যাদির মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে মান্ধানার। এ ছাড়া তিনি ইউনিসেফ ইন্ডিয়ার শুভেচ্ছাদূত। একেকটি ব্র্যান্ড থেকে মান্ধানা ৭৫ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি নেন।
ব্যক্তিগত সম্পদ ও ব্যবসা
মান্ধানা তাঁর জন্মশহর ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলিতে বাস করেন। সেখানে তাঁর একটি বাড়ি আছে। সেই বাড়িতে ব্যক্তিগত জিম, হোম থিয়েটার, পাঠাগার ও বাগান আছে। এসএম ১৮ স্পোর্টস ক্যাফে নামে একটি রেস্তোরাঁও আছে মান্ধানার। এ ছাড়া মুম্বাই ও দিল্লিতে তাঁর কিছু সম্পত্তি আছে।
গাড়ি
বিলাসবহুল গাড়ির প্রতি মান্ধানার খুব একটা ঝোঁক নেই। তিনি প্রথমে তাঁর বাবার জন্য মারুতি সুজুকি সুইফট কিনেছিলেন। পরে তাঁর ভাইয়ের জন্য কেনেন হুন্দাই ক্রেটা। নিজে চালান রেঞ্জ রোভার ইভোক, যার মূল্য প্রায় ৭৩ লাখ রুপি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







