ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:৫৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বিশ্বকাপে পদক বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল অঘোষিত কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে উঠার পাশাপাশি অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে।

গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে বাংলাদেশ ৪০-৩১ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। 

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধে থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করলেও দ্বিতীয়ার্ধে সেভাবে লড়াই করতে পারেনি। লিড বাড়তে বাড়তে ৪০-৩১ পয়েন্টে বিজয়ী হয় বাংলাদেশ।

২০১২ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে। এবার বাংলাদেশ বিশ্বকাপে পদক অর্জন করল।

‘এ’ গ্রুপে আজ ছিল বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরেছিল।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট ছিল। আজ থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এ গ্রুপের রানার্স-আপ দল হয়ে সেমিফাইনালে উঠল। সম্প্রতি ইরানে এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারিয়েছিল বাংলাদেশ।