বিশ্বকাপে শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটা যাচ্ছেতাই খেলেছে বাংলাদেশ। নিগার সুলতানার দলকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।
এ ফলাফলের পর বাংলাদেশের মেয়েদের গর্ব করার বিষয় একটিতেই। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে কেবলমাত্র পাকিস্তানকে হারিয়েছে বাঘিনীরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২৩৫ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় ইংলিশ নারী ব্যাটাররা।
জবাবে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আখতার শুরুটা ভালো করলেও তাদের বিদায়ের পর মাত্র দুজনের ব্যাটিং ছিল বলার মতো। বাকিরা দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি।
ওপেনিং জুটিতে ১৮ ওভার খেলে ৪২ রান তোলে বাংলাদেশ। ৪৫ বলে ২৩ রান করে শারমিন আউট হলে ওপেনিং জুটি ভাঙে।
২০তম ওভারে আউট ইকলেসটনের বলে সাজঘরে ফেরেন অপর ওপেনার শামিমাও। তিনি করেন ৬২ বলে ২৩ রান। ওয়ানডাউনে নেমে ফারজানা হকও বেশি দূর যেতে পারেননি। ২৭তম ওভারে ডিনের প্রথম ডেলিভারিতে আউট হন ফারজানা। তিনি করেন ৩১ বলে ১১ রান।
এর পর অধিনায়ক নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ রান করে আউট হয়ে যান। সালমাও আউট হন ২ রান করে।
একশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেই বিপদ থেকে আর কেউ তুলে ধরতে পারেননি।
অবশ্য লতা মণ্ডলের ৪৫ বলে ৩০ রানের ইনিংসটিই ছিল উল্লেখযোগ্য। তিনিও ডিনের বলে আউট হলে বাকিরা শুধু আসছেন আর গেছেন।
শেষ দিকে নাহিদা আকতার ও ফাহমিদা খাতুন দুজনেই শূন্য রানে আউট হলে ৪৮ ওভারে ১৩৪ রানে গুড়িয়ে যায় বাংলাদেশের ইনিংস।
১০০ রানে জয় পায় ইংলিশরা।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেছেন সোফি একলেসটন ও চার্লি ডিন। দুটি উইকেট পেয়েছেন ফ্রিয়া ডেভিস। একটি পেয়েছেন হেথার নাইট।
এর আগে ইংলিশ ওপেনার ড্যানি ওয়েটকে মাত্র ৬ রানে ফিরিয়ে দেন জাহানারা আলম। অধিনায়ক হিদার নাইটকে মাত্র ৬ রানে ফেরান সালমা খাতুন।
তবে আরেক ওপেনার ট্যামি বিউমন্ট এবং চার নম্বরে নামা ন্যাট স্কিভারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশ নারীরা। ট্যামি বিউমন্ট ৬৯ বলে ৩৩ রান করেন। ন্যাট স্কিভার ৫৭ বলে করেন ৪০ রান।
অ্যামি জোন্স ৪৭ বল খেলে আউট হন ৩১ রান করে। ৭২ বল খেলে সর্বোচ্চ ৬৭ রান করেন শোফিয়া ডাঙ্কলি।
ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে এবং সোফি একলেস্টোন অপরাজিত থাকেন ১৭ রানে।
সালমা খাতুন নেন ২ উইকেট। এছাড়া জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন এবং লতা মন্ডল নেন ১টি করে উইকেট।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











