বিশ্বকাপে ৮৩ বছরের নারী স্বেচ্ছাসেবক
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৪৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক শহর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। খেলা উপলক্ষে অন্যান্য শহরের মত এ শহরেও কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। সম্প্রতি এই শহরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্বেচ্ছাসেবকের পরিচয় পাওয়া গেছে, যিনি একজন নারী।
বয়স তার ৮৩। তিনি বিশ্বকাপে এই আয়োজক শহর সেন্ট পিটার্সবার্গের সবচেয়ে প্রবীণ স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এই শহরেরই স্থায়ী বাসিন্দা।
নেভা নদীর তীরে গড়ে ওঠা সেন্ট পিটার্সবার্গকে বলা হয় রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী। বিশ্বকাপ উপলক্ষে এ শহরে ১৬ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৮৩ বছর বয়সী স্বেচ্ছাসেবকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সেন্ট পিটার্সবার্গের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণকেন্দ্রের প্রধান গিওর্গি বোরিসভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের শহুরে স্বেচ্ছাসেবকদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তির বয়স হচ্ছে ৮৩ বছর। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ফুটবল বিশ্বকাপকে আরও সুন্দরভাবে আয়োজন করতে সহযোগিতা করছেন।
সাংবাদিকেরা ওই রুশ নারীর পরিচয় জানতে চাইলে গিওর্গি বলেন, চাকরি থেকে অবসরগ্রহণের আগে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিশ্বকাপে নতুন প্রজন্মের সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন। তবে গণমাধ্যমের কাছে তার নাম প্রকাশ করা হয়নি।
সে যাই হোক, ৮৩ বছর বয়সেও তিনি যা করে দেখাচ্ছেন তা সত্যিই প্রশংসার যোগ্য।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











