বিশ্বচ্যাম্পদের গুঁড়িয়ে আফগানদের কড়া প্রতিশোধ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ পিএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার
উইকেট নিয়ে রশিদ খানের উল্লাস। ছবি: সংগৃহীত
গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ভারত বিশ্বকাপে আফগানিস্তান হারাল ৬৯ রানের বড় ব্যবধানে। টস হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের ১ বল বাকি থাকতে অলআউট হয় ২৮৪ রানে। ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ড ২১৫ রানে অলআউট হয় ৫৭ বল বাকি থাকতেই।
বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলে এই নিয়ে দ্বিতীয় জয় পেল আফগানরা। ইংল্যান্ডকে হারানোর আগে একমাত্র জয়টি এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে, ২০১৫ বিশ্বকাপে। আর ২০১৯ বিশ্বকাপে এই আফগানদের বিপক্ষেই ৩৯৭ রানের পাহাড়সম স্কোর গড়েছিল ইংল্যান্ড। ম্যাচ জিতেছিল ১৫০ রানের ব্যবধানে। তুলোধুনো হওয়া রশিদ খান ৯ ওভারে দিয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১১০ রান। আজ সেই হারের প্রতিশোধই যেন নিল আফগানিস্তান।
বড় লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুতেই ফজলহক ফারুকীর তোপে পড়ে। দলীয় ৩ রানের মাথায় জনি বেয়ারস্টোকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন ফারুকী। সপ্তম ওভারে দলের বড় ভরসা জো রুটকে হারায় দলটি। মুজিব উর রহমানের বলে সরাসরি বোল্ড হন রুট। ৩৩ রানে ২ উইকেট হারানো দলটির বিপদ বাড়ে ৬৮ রানের মাথায় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান ফিরলে। এরপর জুটি বাধেন হ্যারি ব্রুক ও অধিনায়ক জস বাটলার।
দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন ইংলিশ অধিনায়ক। নাভিন উল হকের বলে সরাসরি বোল্ড হন এই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি লিয়াম লিভিংস্টোনও। বিধ্বংসী এই ব্যাটারকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন রশিদ খান। বেশিক্ষণ টিকতে পারেননি স্যাম কারেনও। ১৩৮ রানের মাথায় তাকে বিদায় করেন নবী। শুরুর দিকে উইকেট নেওয়ার পর আফগান শিবিরে শেষের দিকেও তোপ দাগেন মুজিব। ১৬০ রানে ক্রিস ওকসকে ফেরানোর পর ১৬৯ রানে ফেরান হাফ সেঞ্চুরি (৬৬) তুলে নেওয়া হ্যারি ব্রুককেও।
নবম উইকেটে অবশ্য ভালো জুটি গড়েন আদিল রশিদ এবং মার্ক উড। তাদের ২৯ রানের জুটি ভাঙেন রশিদ, আদিল রশিদকে ফিরিয়ে। ইংলিশদের গুঁড়িয়ে দেন সেই রশিদ খানই। শেষ পর্যন্ত ২১৫ রান করতে সক্ষম হয় দলটি।
এর আগে, দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা এনে দেন আফগানিস্তানের দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। একপাশে ইব্রাহিম রয়েসয়ে খেললেও ইংলিশ বোলারদের তুলোধুনো করতে থাকেন রাহমানুল্লাহ। দলের প্রথম অর্ধশতক পূর্ণ হয় মাত্র ৬ ওভার ৩ বলে। পাওয়ার প্লের দশ ওভারে আসে ৭৯ রান। এরই মধ্যে মাত্র ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন রাহমানুল্লাহ।
আফগানিস্তান দলীয় শতরান পূর্ণ করে মাত্র ১২ ওভার ৪ বলে। প্রথম ১৬ ওভারেই দুই ওপেনার তুলে ফেলেন ১১১ রান। তবে ছন্দপতন ঘটে ১৭তম ওভারে। আদিল রশিদের করা সেই ওভারের চতুর্থ বলে রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করা ইব্রাহিম। ওই ওভারে এক উইকেট হারানোর পর ১৯তম ওভারে হারায় আরও ২ উইকেট। আবারও সেই রশিদের আঘাত। এবার আফগানদের ওয়ান ডাউন ব্যাটার রহমতকে স্ট্যাম্পিং করে দেন জস বাটলার। তার পরের বলে ফিরে যান ঝড় তোলা রাহমানুল্লাহ। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ফেরেন তিনি। তবে তার আগে ৫৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় করেন গুরুত্বপূর্ণ ৮০ রান।
১২২ রানে ৩ উইকেট হারানো চতুর্থ উইকেট হারায় ১৫২ রানে। ১৯ রান করে ফেরেন আজমাতুল্লাহ ওমারজাই। মাঝের ওভারগুলোতে দৃঢ়তা দেখাতে পারেননি কোনো ব্যাটারই। ১৭৪ রানের মাথায় জো রুটের বলে বিদায় নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (১৪)। ১৯০ রানে ৬ উইকেট হারানো দলকে পথ দেখান ছয়ে নামা ইকরাম (৫৮), আটে নামা রশিদ খান (২৩) ও নয়ে নামা মুজিব (২৮)। তাদের লড়াকু ব্যাটিংয়েই শেষ পর্যন্ত ২৮৪ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




