বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমেছে
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন করে শনাক্তের হার দুটোই কমেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭০ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯৪ জন।
রোববার (২২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পৌনে ছয়শ। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৪৪ হাজার ১৭৯ জনে। একই সময়ে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ হাজারের বেশি। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৪০৬ জনে। নতুন করে সুস্থ হয়েছেন দুই লাখ ৬১ হাজার ৭২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬৪ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৮৩১ জনে।
বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা দুই কোটি ১৫ লাখ ৩৮ হাজার ১৯ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ৬৫১ জন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় নতুন করে দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৯৫৪ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায়ও শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৯৮ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ হাজার ৪৩ জনে। আর সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন ২১ মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ২৫১ জনে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



