ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ২৩:৪০:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

বিশ্বজুড়ে নারীদের ট্রাম্পবিরোধী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩০ এএম, ২২ জানুয়ারি ২০১৭ রবিবার

মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য ক্ষমতা গ্রহণকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী অধিকার সংগঠনগুলো ওয়াশিংটনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে জড়ো হতে শুরু করেছে। বাস ও ট্রেন ভর্তি করে নারী অধিকার কর্মীরা ওয়াশিংটনে আসছেন।

ধারণা করা হচ্ছে সমাবেশে লোক সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে। নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘পুরুষতান্ত্রিক আচরণের’ প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ ডাকা হয়েছে। নারীরা মনে করছেন ট্রাম্প সরকারের সময় তাদের অধিকার খর্ব হবার ঝুঁকি রয়েছে।

ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিনে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এবং জাপানেও তার বিরোধীরা বিক্ষোভ করেছেন। অনুমান করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে এরকম প্রায় ৬০০টি সমাবেশ হচ্ছে এ দিনটিতে।

লন্ডনেও মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। এর পর লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে একটি বিশাল সমাবেশ হয় – যাতে লেবার নেতা ইভেট কুপার এবং লন্ডনের মেয়র সাদিক খানও যোগ দেন। সূত্র: বিবিসি

এই বিভাগের জনপ্রিয়