ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৫:১৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না গ্রাহকরা। আজ (রোববার) বিকাল ৫টা থেকে এই সমস্যা শুরু হয়। সমস্যাটি জানানোর জন্য অনেকেই টুইটারের আশ্রয় নিয়েছেন।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। এছাড়া হোয়াটসঅ্যাপও ঠিকভাবে কাজ করছে না।

এর আগে গত মাসেও এমন সমস্যার মুখোমুখি হয়েছিল ফেসবুক। তখনকার ওই বিভ্রাট ছিল ফেসবুক ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রাট। কারিগরি ত্রুটির কারণে ওই সময় বেশ কয়েক ঘণ্টা ফেসবুক বন্ধ ছিল।

এবার কেন বিভ্রাট দেখা দিয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগের মতোই কারিগরি ত্রুটির কারণেই এমনটি হতে পারে।

-জেডসি