বিশ্ব নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বিভিন্ন দিবস উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। এর অংশ হিসেবে রবিবার বিশ্ব নারী দিবস-২০২০ উপলক্ষে বিশেষ ডুডল দিয়ে হোমপেজ সাজিয়েছে গুগল। এই বছর গুগলের ডুডলে নারীদের সমতা, সকল পেশায় তাদের অবস্থান নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আছে অ্যানিমেশনের কাজ।
৫৫ সেকেন্ডের এই ডুডল ভিডিওটিতে নারী বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছে গুগল। প্রথম ধাপে সাদা কালো ছবিতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির নারীদের তুলে ধরা হয়েছে। দ্বিতীয় ধাপে রঙিন ছবিতে নারীদের ক্রমশ উন্নত জীবনযাত্রার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আর সর্বশেষ ধাপে বিভিন্ন পেশায় নারীদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হয়। এ তিনটি ধাপের একত্রীকরণের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নারীদের প্রতিনিধিত্বের অগ্রগতি ফুটিয়ে তোলা হয়েছে।
গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। সেখানে ভিডিওটির বিস্তারিত তথ্য থেকে জানা যায়, এটির ডিজাইন করেছেন জুলি উইলকিনসন এবং জোয়ানে হরসকপ নামের দুই শিল্পী। তারা দুজনই অসলো ও লন্ডনভিত্তিক ম্যাকারি স্টুডিওর অতিথি শিল্পী।
অন্যদিকে ডিজাইনটিকে অ্যানিমেশন ভিডিওতে রূপ দিয়েছেন ম্যারিয়ন উইলিয়াম এবং ডাফনি আবডারহালডেন। তারা দুজনই জুরিখভিত্তিক ড্রাস্টিক স্টুডিওর অতিথি অ্যানিমেটর।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






