‘বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের নামে নির্যাতন বন্ধ করা হবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নিজের মত প্রকাশ করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ নামে একজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বা বুলিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এটি একটি বড় সমস্যা, যেকোনোভাবে এটি বন্ধ করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।
বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এর পেছনে কোথায় আমাদের সমস্যা আছে তা বের করতে হবে। নিজের মত প্রকাশ করার কারণে দেশের শীর্য পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েটে আবরার নামে একজন শিক্ষার্থী মারা গেলেন। এই ঘটনা আমি শোকাহত, মর্মাহত ও ব্যথিত। আবরারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।
দীপু মনি বলেন, র্যাগিং বন্ধ করতে সরকারের একার পক্ষে সম্ভব না, সকল দলমত নির্বিশেষে এই নির্যাতন বন্ধ করতে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার থেকেও এই বিষয়ে শিক্ষা দেয়ার আহ্বান জানান মন্ত্রী।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিইউবিটির উপাচার্য অধ্যাপক আবু সালেহ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিকসহ অনন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমাবর্তন মোট তিন হাজার ১৯২ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী