বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে দৈনিক করোনায় মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যা ফের বেড়েছে। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১২ জনের।
সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ৫৪৮ জনের।
এর আগে গত শুক্রবার (১৩ মে) ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়। শনিবার ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন এবং ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া রোববার বিশ্বব্যাপী ৮৪৬ জনের মৃত্যু এবং চার লাখ এক হাজার ৬৯৩ জন রোগী শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার (১৭ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আরও জানা গেছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬২ লাখ ৯০ হাজার ৩১৬ জন। আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ২৮ লাখ ৪০ হাজার ১৪০ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৬৪৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৯৩০ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।
যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ১৭৬ জন, শনাক্ত হয়েছে ৫ হাজার ১ জন। তাইওয়ানে আক্রান্ত ৬১ হাজার ৭৫৩ জন এবং মৃত্যু ২৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ১০৭ জন এবং শনাক্ত ৬৪ হাজার ৪০০ জন। অস্ট্রেলিয়ায় শনাক্ত ৪২ হাজার ৪৫ জন এবং মৃত্যু ১৩ জন। ফ্রান্সে শনাক্ত ২৫ হাজার ৯৩৬ জন এবং মৃত্যু ১২৬। জাপানে আক্রান্ত ৩৪ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ২২ জন। ইতালিতে শনাক্ত ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু ১০২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার








