ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৪৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিশ্বসুন্দরী মানুষীর অজানা তথ্য

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

এ বছরের বিশ্বসুন্দরী ভারতের মানুষী চিল্লার। সৌন্দর্যের বিচারে এই মুহুর্তে তিনিই বিশ্বের সেরা সুন্দরী। আর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতে হরিয়ানার মানুষী চিল্লার আপাতত জনপ্রিয়তার কেন্দ্রে। তবে সুন্দরী এই ভারতীয় তরুণীকে ঘিরেও রয়েছে বহু অজানা দিক। 

 

খোঁজ দেওয়া যাক সেই সমস্ত অজানা তথ্যের। ১৯৯৭ সালের ১৪ মে জন্মেছেন মানুষী। পড়াশুনার দিক থেকে ছোট থেকেই বেশ মেধাবী তিনি । সিবিএসই থেকে দ্বাদশ শ্রেনিতে পড়াকালীন তিনি ইংরাজি ভাষার বিষয়ে সারা ভারতের মধ্যে প্রথম স্থানে ছিলেন।


কতটা লম্বা মানুষী? সৌন্দর্যের বিশ্ববিজয়ী মানুষী কতটা লম্বা তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। এই সুন্দরীর হাইট ৫ ফুট ৮ ইঞ্চি।


ডাক্তারির ছাত্রী মানুষী। সোনেপতের ভগত ফুল সিং মেডিকেল কলেজের ছাত্রী তিনি। মানুষী প্রাথমিক শিক্ষা শেষ করেছে দিল্লির সেন্ট স্টিফেনস স্কুল থকে।


এছাড়াও জাপানে আয়োজিত এক আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। মায়ের আদর্শেই মানুষ মানুষী চিল্লর নিজে এক সাক্ষাৎকারে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, তার জীবনের অন্যতম আদর্শ তার মা। মায়ের আদর্শ তথা উৎসাহেই তিনি এ পর্যায়ে পৌঁছেছেন বলে দাবি মানুষীর।


কুচিপুড়ি নৃত্যশিল্পী মানুষীর ছোটবেলা থেকেই নাচের প্রতি আকর্ষণ বেশ জোরদার ছিল। অনেক ছোটবেলা থেকেই তিনি নাচের তালিম নিয়েছিলেনে। এ বিষয়ে কৌশল্যা রেড্ডির কাছে তিনি প্রশিক্ষণও নেন।