বিশ্বসেরা একাদশ ঘোষণা , নেই বাংলাদেশের কেউ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার দলনেতা লরা উলভার্ট।
সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। শ্রীলংকার কোনো খেলোয়াড়ও নেই এতে।
আইসিসির ঘোষিত সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার দলনেতা লরা উলভার্ট। একাদশে জায়গা পাননি শিরোপাজয়ী ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর।
আট দলের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১টি করে জয় ও ৫ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন ভারত, রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া দল থেকে তিনজন করে ক্রিকেটার সেরা একাদশে জায়গা পেয়েছেন। পাকিস্তান ও ইংল্যান্ড থেকে একজন করে।
একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানাকে। ১৩তম বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক উলভার্ট।
৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫৭১ রান করেন উলভার্ট। তার ব্যাটিং গড়- ৭১.৩৭ এবং স্ট্রাইক রেট ৯৮.৭৮। নারী ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েন উলভার্ট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।
পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বকাপের এক আসরে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার উলভার্ট। ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরির প্রথম রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মান্ধানা। ৯ ইনিংসে ১টি শতক ও ২টি অর্ধশতকে ৫৪.২৫ গড়ে ৪৩৪ রান করেন তিনি।
তিন নম্বরে রাখা হয়েছে ভারতের জেমিমা রদ্রিগেজকে। ৭ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৯২ রান করেন তিনি। সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন জেমিমা। তার ইনিংসের উপর ভর করে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে রেকর্ড জয়ের স্বাদ পায় ভারত।
ব্যাটিং অর্ডারে চার নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপকে। ব্যাট হাতে ২০৮ রানের পাশাপাশি ১২ উইকেট শিকার করেন তিনি।
২টি সেঞ্চুরি ও এক হাফ-সেঞ্চুরিতে ৩২৮ রান ও ৭ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার। বিশ্বকাপ চলাকালীন আইসিসি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠেন তিনি।
ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে রাখা হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ভারতের দিপ্তি শর্মা। ৭ ইনিংসে ৩ ফিফটিতে ২১৫ রান এবং আসরের সর্বোচ্চ ২২টি উইকেট নিয়েছেন এই অফ-স্পিনার। শিরোপা নির্ধারনী ম্যাচে ৫৮ রান ও ৫ উইকেট নেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। ৭ ইনিংসে ১৭ উইকেট শিকারের পাশাপাশি ১১৭ রান করেছেন তিনি।
সাদারল্যান্ডের সাথে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্ক। ২০৮ রানের পাশাপাশি ৯ উইকেট শিকার করেছেন তিনি।
একাদশে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক সিদ্রা নাওয়াজ। ৫ ইনিংসে মাত্র ৬২ রান করলেও উইকেটরক্ষক হিসেবে ৪টি করে ক্যাচ ও স্টাম্প আউট করেছেন তিনি। এবারের আসরে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করে পাকিস্তান।
স্পিনার হিসেবে একাদশে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং ও ইংল্যান্ডের সোপি এক্লেস্টোন। ৭ ম্যাচে কিং ১৭.৩৮ গড়ে ১৩ এবং একলেস্টন ১৪.২৫ গড়ে ১৬ উইকেট শিকার করেন।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ব্যাট হাতে ২৬২ রান ও ৯ উইকেট শিকার করেছেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), স্মৃতি মান্ধানা (ভারত), জেমিমা রদ্রিগেজ (ভারত), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), দিপ্তি শর্মা (ভারত), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নেডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), সিদ্রা নাওয়াজ (উইকেটরক্ষক, পাকিস্তান), অ্যালান কিং (অস্ট্রেলিয়া), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড)।
দ্বাদশ খেলোয়াড়: ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











