বিশ্বে আরও ১১২৬ মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ এএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এসময়ে এক হাজার ১৬৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৫৩ হাজার ১৬৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা জার্মানিতে আর দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, রাশিয়া, ব্রাজিল, স্পেন, ইতালি, ফ্রান্স ও তাইওয়ানের মতো দেশগুলো।
শনিবার (০৮ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২২ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ১২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশেটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ৬৩২ জন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৫৩৫ জন।
যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ২২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জন।
বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ১২১ জন এবং মারা গেছেন ৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৪২২ জন।
২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৭৩ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৪৫ হাজার ৩২১ জন মারা গেছেন।
রাশিয়ায় একদিনে সংক্রমিত ২২ হাজার ২৬৮ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১১ লাখ ৬৩ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৯১ জন।
একদিনে ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ৪২ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২২ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৪১ জন।
সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৪৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৮৪৯ জনের।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৬২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৭ হাজার ৪১৮ জন মারা গেছেন।
তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৭৭৯ জন এবং মারা গেছেন ৫২ জন। এসময়ে পোলান্ডে ৪১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬২৯ জন; অস্ট্রিয়ায় একদিনে ১৫ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৯ জন; এসময়ে চিলিতে ২২ জনের মৃত্যু এবং সংক্রমিত ৩ হাজার ৫৭৭ জন এবং অস্ট্রেলিয়ায় ৪২ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৪ জন।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি