‘বিশ্বে উন্নত সমৃদ্ধ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৩ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
বিশ্ব এখন বাংলাদেশকে দুর্যোগ মোকাবিলার একটা দৃষ্টান্ত হিসেবে দেখে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই শুধু এই দক্ষিণ এশিয়ায় নয়, সারাবিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। জাতির পিতা এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। কাজেই স্বাধীন দেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
রোববার (২৩ মে) মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ভিত্তি প্রস্তর স্থাপনের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভার্চুয়াল মাধ্যমে ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও পাঁচটি মুজিব কিল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমাদের দুর্যোগ মোকাবিলায় যে সক্ষমতা, সে সক্ষমতা আজ সারাবিশ্বে সমাদৃত। যে কারণে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে গ্লোবাল এডাপটেশন সেন্টারের কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আমাদের এত ঝুঁকি থাকা সত্ত্বেও একটা ছোট ভৌগলিক সীমারেখায় বিশাল জনগোষ্ঠী নিয়ে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও আমরা মানুষের জীবনরক্ষা করতে পারছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের ওপর দায়িত্ব পড়েছে এখন সারাবিশ্বে কীভাবে দুর্যোগ মোকাবিলা করা যেতে পারে তার পরিকল্পনা, বাস্তবায়ন করা, মনিটরিং করার। প্রাকৃতিক দুর্যোগ তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে, এটা নিয়ে কাজ করার জন্য গ্লোবাল এডাপটেশন সেন্টারের কার্যালয় স্থাপন করা হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্ব এখন বাংলাদেশকে দুর্যোগ মোকাবিলার একটা দৃষ্টান্ত হিসেবে দেখে। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক বলে আমরা মনে করি।
সরকারপ্রধান বলেন, আমরা এখন একটা দুর্যোগ মোকাবিলা করছি, যেটায় আজ সারাবিশ্ব স্থবির হয়ে আছে। সেটা হচ্ছে করোনাভাইরাস। এই করোনাভাইরাস মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। কত আপনজনকে আমাদের হারাতে হলো, কত মানুষের মৃত্যু আজ আমাদের দেখতে হলো। এটা সত্যি খুব দুঃখজনক। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমরা যেসব নির্দেশনা দিচ্ছি, সেগুলো মেনে চলবেন।
শেখ হাসিনা বলেন, আমরা জানি কষ্ট হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, সেই কষ্টটা লাঘব করতে। তারপরও সবার সহযোগিতা চাই, আপনারা যদি সুরক্ষিত থাকেন। আপনি নিজে শুধু সুরক্ষিত থাকছেন না, আপনারা আশপাশের মানুষ, পরিবার তাদেরও সুরক্ষিত করছেন। এই কথাটা মনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। মাস্ক পরা, এমন কী যারা টিকা নিয়েছেন তাদেরও আমি বলব মাস্ক পরবেন। নিজের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। আমরা যেন এই দুর্যোগটাও মোকাবিলা করে এগিয়ে যেতে পারি।
সরকারপ্রধান বলেন, আমি সতর্ক করছি, আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে। সেটা কেবল তৈরি হচ্ছে, কতদূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি। সেই বিষয়ে যথেষ্ট সতর্কতা আমরা নিতে শুরু করেছি। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











