বিশ্বে কমেছে করোনা আক্রান্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ১২ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
প্রাণঘাতী করোনায় শনিবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩৭৭ জন। ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৯২৯ জনের এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ কোটির গণ্ডি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৩০ হাজার এবং সুস্থ হয়েছেন ৫১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ১৮৭ জনের বেশি মানুষ।
রোববার (১২ জুন) করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মহামারির শুরু থেকে এই পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৭৮৫ জনের এবং ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭১২ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইতালি।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ৬৬৩ জন। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৩৩২ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪২৮ জন এবং মারা গেছেন ১০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৭২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬২৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ৬০ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ২২ জন।
কানাডায় মারা গেছেন ১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ২৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৬৭ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ১৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনাও ঘটে চীনে। তারপর দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক








