বিশ্বে করোনায় আরও ৬৩৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮৬৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৭২ জন।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, রোববার ২৪ ঘণ্টায় ৭৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৯৮৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৪৫০ জন এবং মারা গেছেন ৩২৬ জন।
এ ছাড়া, ব্রাজিলে মারা গেছেন ৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৯ জন এবং মারা গেছেন ৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ২৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৪১ জন।
একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭২৯ জন এবং মারা গেছেন ৪১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন এবং মারা গেছেন ৬৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৮৭ জন এবং মারা গেছেন ২৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৩৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৪৬ হাজার ৩৫১ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৬০৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল


