বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০২ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ হাজারের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯৫ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক।
সোমবার (২৪ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, রোববার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭১৩ জন এবং এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৬ জনের।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ২৯ লাখ ৯ হাজার ৭৪৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮২ হাজার ৮২১ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৬৫ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭২ জন এবং মারা গেছেন ৮৮ জন।
একইসময়ে, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৭০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ৫২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৪ জন এবং মারা গেছেন ২ জন। ফিলিপাইনে মারা গেছেন ৩৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৫ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ৪৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৫৬ জন এবং মারা গেছেন ১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল



