বিশ্বে বাংলাদেশের অর্থনীতি এখন ৪৪তম : প্রধানমন্ত্রী বললেন, এ অর্জনে সবার অবদান রয়েছে
আপডেট: ০৩:৪৯ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: বিশ্বে বাংলাদেশের অর্থনীতি এখন ৪৪তম অবস্থানে রয়েছে। চলতি মূল্যের ভিত্তিতে এ অবস্থান নির্ণয় করা হয়েছে। এ বছরের ১৪ এপ্রিল বিশ্ব ব্যাংকের জিডিপি প্রতিবেদন ও একই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (০৯ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিবেদন নিয়ে মন্তব্য করে বলেন,গত ছয় বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি ৬ এর উপর ধরে রেখেছি আমরা। এটা অসাধারণ অর্জন। মনে রাখতে হবে,আমাদের যা সম্পদ আছে তা সুষ্ঠু ব্যবস্থাপনা দিয়ে কাঠামোগত পরিবর্তন ঘটিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের এ অর্জনে সবার অবদানই রয়েছে। আমি আশা রাখি অর্থনীতির গতিধারা আরও এগিয়ে যাবে।
একনেক সভা শেষে মন্ত্রী বলেন,সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশের জিডিপি বিশ্বে ৫৮তম স্থানে ছিল। ২০১৫ সালে জিডিপিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ৩৬তম ছিল। এখন তা ৩৩তম স্থানে পৌঁছেছে।
০৯.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











