বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন–উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার।
এত কম সময় নিয়ে এর আগে কেউ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি। সব মিলিয়ে এটি এই ইভেন্টে সর্বকালের চতুর্থ দ্রুততম দৌড়।
দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার টিয়া ক্লেটন; সময় নিয়েছেন ১০.৭৬ সেকেন্ড। তৃতীয় হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড; তাঁর দৌড় শেষ করতে লেগেছে ১০.৮৪ সেকেন্ড।
প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতা জেফারসেন–উডেনকেই এবার আলফ্রেডের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল। কারণ, এই মৌসুমে জেফারসেন–উডেনই সবচেয়ে দ্রুত দৌড়েছেন।
যদিও হিটে জেফারসন-উডেনের (১০.৯৯ সেকেন্ড) চেয়ে কম সময় নিয়েছিলেন সেন্ট আলফ্রেড (১০.৯৩)। কিন্তু আসল লড়াইয়ে তিনি পেরে উঠলেন না।
নিজের শেষ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে নামা জ্যামাইকান তারকা শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হয়েছেন ষষ্ঠ; দৌড় শেষ করতে তাঁর লেগেছে ১১.০৩ সেকেন্ড।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











