বিশ্বের সংঘাতময় এলাকায় শান্তি স্থাপনে বাংলাদেশ আজ এক আস্থার প্রতীক : প্রধানমন্ত্রী
আপডেট: ১১:৫২ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী শান্তিরক্ষায় জাতিসংঘ কার্যক্রমের প্রতি সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘বিশ্বের অস্থিতিশীল ও সংঘাতময় এলাকায় শান্তি স্থাপনে বাংলাদেশ আজ এক আস্থার প্রতীক। এ মহতী ধারা অব্যাহত রাখতে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হয়ে সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন- এটাই আমার প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
বাণীতে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্রবাহিনী ও পুলিশের সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুরু থেকেই বাংলাদেশী শান্তিরক্ষীরা সর্বোচ্চ পেশাদারি মনোভাব, আনুগত্য ও সাহসিকতার সাথে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা অর্জনের মাধ্যমে তারা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে যা অত্যন্ত আনন্দ ও গর্বের।
দিবসটি উপলক্ষে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্ব শান্তিরক্ষায় যাঁরা জীবন উৎসর্গ করেছেন তাঁদের তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০১৫’ উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করেন।
২৮.০৫.২০১৫ - হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা











