বিহারে এনডিএর ঝড়ো বিজয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বিহার বিধানসভা নির্বাচনের গণনা শেষের আগেই স্পষ্ট হয়ে গেছে, বিজেপি–জেডিউ জোট এনডিএ ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে। সর্বশেষ সরকারি ট্রেন্ড অনুযায়ী ২৪৩ আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে এগিয়ে, আর মহাজোট মাত্র ৩৫টি আসনে লড়াই ধরে রেখেছে। বিজেপি ৯০ আসনে, জেডিউ ৮৪, লোজপা (রামবিলাস) ১৯, আর হাম ও আরএলএম ৪টি করে আসনে এগিয়ে। অন্যদিকে তেজস্বী যাদবের আরজেডি মাত্র ২৬টি আসনে এগিয়ে, কংগ্রেস ৫, সিপিআইএম ও সিপিআই(এম-এল) মাত্র ১টি করে আসনে— যা ২০২০ সালের তুলনায় ভয়াবহ ভরাডুবি। রঘোপুরে তেজস্বী জিতলেও লড়াই হয়েছে টানটান।
রাজনৈতিক সমীকরণে বহু জল্পনা জাগানো প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি পুরোপুরি ব্যর্থ— তারা এমনকি NOTA-র থেকেও কম ভোট পেয়েছে। উল্টোদিকে সীমাঞ্চলে মুসলিম ভোটের জোরে ওয়েইসির এআইএমআইএম ৬টি আসনে এগিয়ে চমক দেখিয়েছে। দিনভর উচ্ছ্বাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কিছু দল এম-ওয়াই তুষ্টিকরণে ভরসা করত, কিন্তু আজকের জয় নতুন এম-ওয়াই— মহিলা ও যুব— এই দুটি শ্রেণির ভোটে গড়া।’
পাশাপাশি তাঁর প্রতীকী মন্তব্য, ‘বিহার থেকে গঙ্গা যেমন বাংলায় যায়, তেমনই বিহার আজ বাংলার পরিবর্তনের পথ দেখাল,’ রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে নারী ভোটের রেকর্ড অংশগ্রহণ, জেডিউ–বিজেপির সামাজিক সমীকরণ ও নিতীশ–মোদির জনপ্রিয়তাই এনডিএকে ‘ল্যান্ডস্লাইড’ জয়ে পৌঁছে দিয়েছে। ফল যা-ই হোক, এই বিপুল ব্যবধান স্পষ্ট করে দিল— বিহারে এনডিএর দাপট অটুট, আর মহাজোটের সামনে পথ আরও কঠিন। এখন নজর একটাই—বিহারের জয়ের স্রোত কি এবার বাংলার দিকে বইবে?
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











