ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৩:৫৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

বিয়ে করতে বাস চালিয়ে হাজির কনে!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৩৭ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

বাস চালিয়েই বিয়ের আসরে এলেন কনে! ঘোড়ায় চড়ে বিয়ে করতে চলেছে বর। সঙ্গে ব্যান্ডপার্টি, বেশ কয়েক জন বন্ধু, পরিজন। দৃশ্যটা এ দেশে যথেষ্টই পরিচিত। কিন্তু বিয়ের আসরে সটান বাস চালিয়ে হাজির হলেন কনে, এরকম কি দেখেছেন বা শুনেছেন কখনও? চমকে দেওয়া এই ঘটনাটি ঘটেছে চীনে।


মঙ্গলবার পিপলস ডেলি একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। কেন এরকম অভিনব সিদ্ধান্ত!


ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহণের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।’


টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আসতে থাকে প্রচুর কমেন্ট। ব্যতিক্রমধর্মী এই ভাবনার জন্য শুভেচ্ছাবার্তায় ভরে যায় ওয়াল।