ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৫:৫২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বিয়ে করলেন ব্রিটিশ রাজকুমারী ইউজেনি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতনি রাজকুমারী ইউজেনি বিয়ে করলেন। শুক্রবার অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮ বছর বয়সী ইউজিনের সাথে ৩২ বছর বয়সী জ্যাক ব্রুক্সব্যাঙ্ককের বিয়ে হয়। বিয়ে অনুষ্ঠিত হয় রাজকীয় বাসস্থান উইন্ডসর ক্যাসলেতে।



প্রিন্সেস ইউজেনি ব্রিটিশ রাজসিংহাসনের নবম উত্তরাধিকারী। রাণী এলিজাবেথের তৃতীয় সন্তান প্রিন্স অ্যান্ড্রুর ছোট মেয়ে ইউজেনি। ইউজেনির মা ডাচেস অফ ইয়র্ক সারাহ ফার্গুসন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ। বিয়েতে অংশ নেন তিন বছর বয়সী প্রিন্সেস শার্লট, হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট। মেইড অব অনার হিসেবে ছিলেন কনের বোন প্রিন্সেস বেট্রিস। কনের বেস্টম্যান তার ভাই থমাস। আরো ছিলেন অভিনেত্রী লিভ টেলর, মডেল নওমি ক্যাম্পবেল, ফায়ক জেমস ব্ল্যান্ট, এলি গোল্ডিংসহ প্রায় সাড়ে আটশ অতিথি। বিয়েতে ইউজেনি লন্ডনের পিটার পিলোত্তো এবং ক্রিস্টোফার ডে ভোসের নকশা করা পোশাক পরেন।




 

তথ্যসূত্র - ডেইলি মেইল