বিয়ে না করা নিয়ে মুখ খুললেন নায়িকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বলিউডের আশা পারেখ ছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা। বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোদ্দাকথা সাদাকালো ফ্রেমে তিনি সে সময় থেকেই দর্শকপ্রিয়। পেয়েছেন ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার।
বর্তমানে তার বয়স চলছে ৭৯ বছর। ব্যক্তিগত জীবনে তিনি একা। মানে এখনও বিয়ে করেননি। তবে ঠিক কি কারণে বিয়ে করেনি? এমন প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে বলিউডে। সম্প্রতি এ বিষয়ে কথা বলেছেন তিনি।
আশা পারেখ বলেন, ‘আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না। সত্যি বলতে, আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমার এই ব্যাপারে একেবারেই কোনো অনুশোচনা নেই। আর কোনো মতামতও নেই। যা হয়নি তা নিয়ে খুব বেশি কিছু বলারও নেই। আমি হ্যাপি। ’
তবে গুঞ্জন ছিল এক পরিচালকের সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল আশা পারেখের। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এক বিবাহিত পরিচালকের সঙ্গে বিয়ে পর্যন্ত গড়ানোর মতো অবস্থা হয়েছিল। কিন্তু বিয়ে করিনি। কারণ, কাজ না করে কারও গৃহবধূ হয়ে থাকতে পারব না। তাই আর বউ হইনি কারও।’
১৯৫২ সালে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন আশা পারেখ। ১৯৫৯ সালে প্রথম নায়িকা চরিত্রে অভিষেক হয় তার। ষাট ও সত্তর দশকে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ওই সময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনি।
উল্লেখ্য, তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে হচ্ছে, ‘যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দিল দেকে দেখা’, ‘তিসরি মাঞ্জিল’, ‘লাভ ইন টোকিও’, ‘অ্যায় দিন বাহার কে’, ‘কাটি পাতাং’ সহ আরও চলচ্চিত্র।
সূত্র : হারপার্স বাজার ইন্ডিয়া
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











