বিয়েটা করেই ফেললেন রণবীর-আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়েটা করে ফেললেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়েন তারা। জানা গেছে, লগ্ন অনুযায়ী ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হয় দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা।
রণবীরের বান্দ্রার ‘বাস্তু’তে এবার নতুন সংসার শুরু হবে তাদের। নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম ‘বিবাহিত’ ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন নবদম্পতি। দূরে ছাদে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তারা। প্রথম ফ্রেমবন্দি হয় সেই মুহূর্তই।
বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বলিউডের এই তারকা জুটি। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন দুই তারকা। আলিয়ার চুল খোলা। রণবীরের মাথায় পাগড়ি। একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে ছাদের কোণায়।
পূর্ব ঘোষণা অনুযায়ী ইনস্টাগ্রামে নিজেদের ‘বিবাহিত’ ছবি প্রকাশ করেছেন আলিয়া নিজেই। নতুন দম্পতির টাটকা পাঁচটি ছবি দেখে শিহরিত দুজনের ভক্তরাও।
সাতপাক ঘোরার আগে পরিচালক অয়ন মুখোপাধ্যায়, করণ জোহরের সঙ্গে দেখা হতেই আবেগতাড়িত হয়ে পড়েন নবদম্পতি। আলাদা করে একটি ঘরে খানিক ক্ষণ সময়ও কাটান চার বন্ধু।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রণলিয়া’র বিয়েতে ভাট ও কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথি উপস্থিতি ছিলেন।
তাদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই নামে সামনে শপথ গ্রহণ করেছেন বর-কনে। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই।
জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান পুরোপুরি শেষ হলে নবদম্পতি যাবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে, ঈশ্বরের আশীর্বাদ নিতে। এরই মধ্যে মা নীতু কাপুর জানিয়েছেন, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সারা হয়েছে মাত্র ১০ দিনে!
সূত্র : আনন্দবাজার
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




