বিয়েতে কনেপক্ষের হামলায় বরসহ আহত ২০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে বিয়ে বাড়িতে বউ সাজানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে বর পক্ষের ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরসহ গুরুতর আহত তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের বাবা মোফাজ্জল হাওলাদারকে থানায় নিয়ে আসা হয়েছে বলে দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি জানান, বর পক্ষের লোকজন বিয়ে বাড়িতে খাবার শেষ করে দ্রুত বউ সাজিয়ে দিতে কনে পক্ষের লোকজনের কাছে অনুরোধ জানান। এর এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরে মেয়ে পক্ষের লোকজন বর পক্ষের লোকজনের ওপর উত্তেজিত হয়ে হামলা চালায়।
এ বিষয়ে বরের ভাই আবুল কালাম সাংবাদিকদের বলেন, ‘আমরা মোংলা সদর উপজেলা থেকে পাথরঘাটায় ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে আসি। বিয়ে বাড়িতে দুপুরের খাবার সেরে আমরা কনেকে নিয়ে মোংলায় চলে যাওয়ার সিদ্ধান্ত আগে থেকেই তাদেরকে জানাই। যেহেতু পাথরঘাটা থেকে মোংলা যেতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। তাই কনেকে সন্ধ্যা হওয়ার আগে সাজিয়ে দিতে বললে মেয়ে পক্ষের লোকজন উত্তেজিত হয় আমাদের ওপর হামলা চালায়।’
আবুল কালাম আরও বলেন, ‘এ ঘটনায় আমার ভাই বর বেলাল হোসেন (২৬), বোন জামাই আখতার হোসেন (৪৫), খালাত বোন সুখিসহ (১৬) প্রায় ২০ জন আহত হয়েছে।’
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি








