ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৮:২৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

বিয়ের আশ্বাসে নারীধর্ষণ, বর-ঘটক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিয়ের আশ্বাসে এক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ভুয়া বর ও ঘটকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুয়া বর মো. সুমন (২৫) ও ঘটক দেওয়ান মো. ছগিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রাতেই ক্ষতিগ্রস্ত নারী বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাটারিরহাট এলাকার শামসুল হকের ছেলে ঘটক মো. ছগির ও একই এলাকার ছায়েদুল হকের ছেলে মো. সুমন।

ক্ষতিগ্রস্ত ওই নারীর স্বজনরা জানান, শনিবার রাতে বিয়ের আশ্বাস দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটারিরহাট এলাকায় নিয়ে ভুয়া পাত্র সুমনসহ রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।

কমলনগর থানার ওসি নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-জেডসি