ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৫:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।

বিয়ের তিনটি ছবি পোস্ট করেন ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা , মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে,আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে ।

এরআগে গত বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানেও ঘনিষ্ঠজনদের উপস্থিত হওয়ার কথা আগেই জানিয়েছেন মৌসুমী।

৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মৌসুমী ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিনোদন জগতে পা রাখেন। এক যুগের বেশি ক্যারিয়ারে ছোট পর্দাতেই বেশিরভাগ কাজ করেছেন। তার প্রথম সিনেমা ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। তবে এই অভিনেত্রীর অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।