বিয়ের জন্য নারী-পুরুষের বয়সের ব্যবধান কত হওয়া জরুরি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১ ডিসেম্বর ২০২১ বুধবার
বিয়ের জন্য নারী-পুরুষের বয়সের ব্যবধান কত হওয়া জরুরি
বর্তমানে বিয়ের জন্য নারী-পুরুষের বয়সের ব্যবধানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। কেননা দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক বজায় রাখতে এই ব্যবধানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান যত কম হবে তাদের বৈবাহিক জীবন ততটাই মধুর হবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কম হলে সংসারের স্থায়িত্ব বেশি হয়। একে অপরের মনের গতিবিধি বুঝে চলার ক্ষমতা বেশি থাকে বলেই এটা সম্ভবপর হয়।
ভারতের সংবাদমাধ্যম জিনিউজ ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, অনেকের ক্ষেত্রে দুই বছরের ব্যবধানে সম্পর্ক মধুর হয়। কারও কারও ক্ষেত্রে আবার তা হয় ১০ বছরের ব্যবধানে। তবে বেশিরভাগ নারীই তাদের চেয়ে কয়েক বছরের বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এবার জেনে নিন, বিয়ের জন্য নারী-পুরুষের বয়সের ব্যবধান আসলে কত হওয়া জরুরি?
৫-৭ বছরের ব্যবধান: যেসব দম্পতিদের বয়সের ব্যবধান ৫ থেকে ৭ বছরের মধ্যে হয় তাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি কম হয়। দুজনের মধ্যে একজন যদি পরিণত বয়সের হয় তবে সে সম্পর্ক শক্ত হাতে ধরে রাখে। বয়সের এই ব্যবধানকে বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। কারণ এতে একে অপরকে খুব কাছে থেকে বোঝা সম্ভব হয়।
১০ বছরের ব্যবধান: যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে অনেকের ক্ষেত্রে ১০ বছর বয়সের ব্যবধানকে বিয়ের জন্য আদর্শ মনে করা হয়। তারা আগেই নিজেদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য ঠিক করে নেয়। এ কারণে ১০ বছরের ব্যবধান তাদের জীবনে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে না। তবে অনেক ক্ষেত্রে এমন বয়সের ব্যবধানে স্ত্রী স্বামীর ওপরে কোনো কথা বলতে না পারার কারণে সমস্যা দেখা দেখা দিতে পারে।
২০ বছরের ব্যবধান: আপাতদৃষ্টিতে স্বামী-স্ত্রীর মধ্যে এই বয়সের ব্যবধান আদর্শ নয়। যদিও অনেক বিখ্যাত দম্পতি আছেন যাদের বয়সের ব্যবধান ২০ বছরের বেশি। এই ব্যবধানে লক্ষ্য, উচ্চাকাঙ্ক্ষা এবং মতামতের ব্যাপক পরিবর্তন হয়। সব থেকে বড় সমস্যা হতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রে। বয়স্ক সঙ্গী দ্রুত সন্তান নিতে চাইবে। সে ক্ষেত্রে কম বয়সী সঙ্গী আগ্রহী হবে না। তাদের চিন্তাধারার পার্থক্য বড় বাধা হয়ে দাঁড়াবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

