ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:২৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

বিয়ের পরের দিনই বড় সমস্যায় নয়নতারা!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণী জনপ্রিয় নায়িকা নয়নতারা। বিয়ের পরের দিনই বড় সমস্যায় জড়ালেন তিনি। অভিনেত্রী বলে মন্দিরে জুতো পরে ঘুরবেন? বিয়ের ঘোর কাটতে না কাটতে আইনি সমস্যায় নয়নতারা। 

গতকাল ১০ জুন নবদম্পতি তিরুমালা তিরুপতি মন্দিরে পুজা দিতে গিয়েছিলেন। হাতে হাত রেখে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগনেশ শিবান। আনন্দ করলেন, ছবি তুললেন। তারপর বাড়ি ফিরতেই নোটিস ধরালেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নরসিংহ কিশোরের দাবি, তিরুমালা তিরুপতি দেবস্থানে খালি পায়ে নয়, জুতো পরে ঘুরেছেন নয়নতারা। যেটি গর্হিত অপরাধ। মন্দিরের রাস্তা দিয়ে হাঁটার সময় অভিনেত্রীর একাধিক ছবি রয়েছে, যেখানে দেখা গেছে তার পায়ে জুতা ছিল। 

শুধু তাই নয়, নিষেধাজ্ঞা গ্রাহ্য না করে মন্দির চত্বরে ছবি তুলে দেবস্থানকে অপবিত্র করেছেন অভিনেত্রী, এমনটাই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আইনি নোটিস ধরানো হচ্ছে সদ্যবিবাহিতা নয়নতারাকে।

তবে সংবাদ সম্মেলনে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। ঈশ্বরের উদ্দেশে অপরাধ স্বীকার করে সেই বয়ান দিতে চান তিনি। যদিও আইনি সমস্যায় পড়তে হবে তাকে, এমনটাই জানিয়েছেন তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। গত ৯ জুন পরিচালক ভিগনেশ শিবান ও তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।