বিয়ের ১০ মাস পর পরকীয়ার অভিযোগে স্ত্রীকে খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার
রোজা আক্তার শারমীন (১৯)
মাত্র ১০ মাস আগে রোজা আক্তার শারমীন (১৯) নামে এক তরুণীকে পালিয়ে বিয়ে করেছিল মো. রোমান (১৯)। প্রেমিকার পরিবার প্রথম দিকে এ বিয়ে মেনে না নিলেও পরে মেনে নেয়। নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতেই ওঠে রোমান। কিন্তু বিয়ের এক বছর না পেরোতেই রোমান নিজের হাতে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীকে। এরপর নতুন নাটক সাজায়। তবে, শেষ পর্যন্ত স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন আদালতে।
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চুপিনগর গ্রামে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী রোজা আক্তার শারমীনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন রোমান। গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাসলিম আক্তারের আদালতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রোমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আজ রোববার এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মো. রোমান চৌদ্দশত ইউনিয়নের চুপিনগর গ্রামের ওয়াহেদ ওরফে অহিদ মিয়ার ছেলে। আর নিহত রোজা আক্তার শারমীন একই গ্রামের আব্দুল করিমের মেয়ে।
পুলিশ জানায়, রোমানের সঙ্গে প্রতিবেশী শারমীনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ১০ মাস আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারা বিয়ে করে। বিয়ের পর প্রথমে মেয়ের অভিভাবক মেনে না নিলেও এলাকাবাসীর উদ্যোগে তারা এই বিয়ে মেনে নেন। এরপর থেকে শারমীনদের বাড়িতেই রোমান স্ত্রীকে নিয়ে থাকতেন। কিছুদিন আগে থেকে শারমীন মোবাইলে অন্য কারো সঙ্গে কথা বলে এমন অভিযোগ তুলে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি হয় রোমানের। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী একটি ইটভাটার খালি জায়গায় শারমীনকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রোমান। পরে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে শ্বশুরবাড়িতে ফিরে যায়।
এদিকে, ঘটনা ধামাচাপা দিতে শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে রোমান তার শাশুড়ি হালিমা খাতুনের কাছে শারমীনের খোঁজ করে। তখনই শাশুড়ি হালিমা খাতুন মেয়ে শারমীনকে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শারমীনের মা হালিমা খাতুন বাদী হয়ে শুক্রবার রাতে রোমানকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


