‘বুকার’ পুরস্কার পেলেন আইরিশ লেখক পল লিঞ্চ
সাহিত্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আইরিশ লেখক পল লিঞ্চ তার উপন্যাস ‘প্রফেট গান’ এর জন্য ২০২৩ সালের ‘বুকার’ পুরস্কার জিতেছেন। আয়ারল্যান্ডের ওপর নেমে আসা অত্যাচার নিয়ে লেখা এটি একটি ‘কাল্পনিক’ উপন্যাস।
সংক্ষিপ্ত তালিকায় থাকা আরও পাঁচজনকে পেছনে ফেলে লিঞ্চ মর্যাদাবান পুরস্কারটি জিতে নিয়েছেন।
এর আগে তিনি ছাড়া আরও চারজন আইরিশ লেখক পুরস্কারটি পেয়েছিলেন। এদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড ও হিলারি ম্যান্টেল।
লন্ডনে রোববার পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিঞ্চ বলেছেন, বইটি লেখা এত সহজ ছিল না।
তিনি বলেন, ‘আমার যুক্তিবাদী সত্তা বিশ্বাস করছিল যে, আমি এই উপন্যাসটি লিখে আমার ক্যারিয়ার ধ্বংস করছি। যদিও আমাকে বইটি লিখতে হয়েছিল। এই ধরনের বিষয়ে আমাদের কোনো বিকল্প কিছু করার থাকে না।’
উপন্যাসে আয়ারল্যান্ডকে একটি নব্য ফ্যাসিবাদী জাতীয়তাবাদী সরকারের শাসনের অধীনে কল্পনা করা হয়েছে। অস্থির সময়কালের প্রেক্ষাপটের এ গল্পে ইউনিয়ন নেতা ও শাসনের অনুভূত শত্রুদের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। এর ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয়। সঙ্গে অর্থনৈতিক পতন। এর মূল অংশে ডাবলিনে চার সন্তানের এক মা কীভাবে তার পরিবারকে এরকম অস্থির সময়কালে সর্বগ্রাসীবাদ থেকে রক্ষা করে তা-ই চিত্রিত হয়েছে।
উপন্যাসটির বিশেষ বৈশিষ্ট্য এতে কোনো অনুচ্ছেদের বিরতি নেই। এটি লিঞ্চের পঞ্চম উপন্যাস।
পাঁচজন বিচারক প্যানেলের সভাপতিত্বে কানাডিয়ান ঔপন্যাসিক ইসি এডুগিয়ান বলেছেন, এটি ‘আবেগ প্রবণ এবং সাহসী গল্প’।
বিশ্বসাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত বুকার যে কোনো দেশের কথা সাহিত্যেকের জন্য উন্মুক্ত। প্রতিবছর ইংরেজি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসটিকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের




