বুধবার থেকে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বুধবার (২৩ ফেব্রুয়ারি) থেকে বিতরণ শুরু হচ্ছে। চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। বোর্ডের কলেজ শাখা থেকে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৮ মার্চ এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নংসিংদীর কার্ড বিতরণ হবে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি। এছাড়া ফরিদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ, ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জ জেলার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে ১ মার্চ থেকে ৪ মার্চ।
রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



