ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২২ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়টা কাল বৈশাখীর সময় হওয়ায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলের পর বা সন্ধ্যার আগে আগে বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক।   

সোমবার তিনি বলেন, আগামী দুই দিন দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে সারাদেশে বৃষ্টিতাপ বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।

নাজমুল হক বলেন, ১৫ এপ্রিল থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের রংপুর, সিলেট, ময়মনসিংহ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ এপ্রিল তা মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

তাপমাত্রা পরিবর্তনের বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, গতকালের চাইতে আজ সারাদেশের তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী কয়েকদিন সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী পর্যন্ত ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

-জেডসি