বুধবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ এএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আগামী বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পরে ওয়াশিংটন যান শেখ হাসিনা। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।
এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, লন্ডন থেকে আগামী ৪ অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছবেন।
রোববার (১ অক্টোবর) দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ তথ্য জানান কাদের।
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার কথা ভেবেছিলেন আওয়ামী লীগ নেতারা। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান ওবায়দুল কাদের। কিন্তু শেখ হাসিনা সেটি নাকচ করে দেন বলেও জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, জনসমাগমে মানুষের দুর্ভোগ হবে। দুর্ভোগ সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সংবর্ধনা নিতে চান না। এটা তিনি আমাকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে বেশ কিছু অর্জন রয়েছে। প্যান্ডেমিকের কারণে গত কয়েক বছর আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ব্যবস্থা করতে পারিনি। আমরা বিষয়টি চিন্তা করেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তিনি রাজি হননি।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু











