ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বুবলী-শাকিব তাদের সন্তানের কথা ঘোষণা করলেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী ‘মা হয়েছেন’ আড়াই বছর আগে। বিষয়টি সবার মুখে মুখে থাকলেও বুবলী নিজে স্বীকার করেননি। কিন্তু গত কয়েকদিন ধরে তিনি ঘটা করেই প্রচার করতে চাইছেন তার মা হওয়ার বিষয়টি। অপেক্ষার পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে ফেললেন পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। সঙ্গে বাবা হয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। 

এদিকে, শাকিব ভক্তরা বিমুখ হলেন না। তাদেরও একই সুসংবাদ দিলেন শাকিব খান নিজেই। তিনি তার ফেসবুক পেজে এই সুসংবাদটি দেন। তিনি লেখেন...  

‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’

আরও লেখেন- ‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ 

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।